Logo

ইসরায়েলে হামলা শুরুর পর পর তেহরানে আনন্দ উৎসব

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৪, ২৩:১৭
ইসরায়েলে হামলা শুরুর পর পর তেহরানে আনন্দ উৎসব
ছবি: সংগৃহীত

যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের আকাশে  ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে। ইরান এবং হিজবুল্লাহর পতাকা হাতে বহু মানুষ রাস্তায় নেমে আসেন। 

মঙ্গলবার (০২ অক্টোবর) ব্রিটিশ দূতাবাসের সামনে মূলত এই জমায়েত হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসরায়েলের বিভিন্ন জায়গায় প্রায় ২০০টি মিসাইল ছুড়েছে ইরান। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভ্যুলশনারি গার্ড। 

তারা বলছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে। 

বিজ্ঞাপন

শনিবার ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। 

বিজ্ঞাপন

গতকাল ইরান যে হামলা চালিয়েছে তার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান। যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD