Logo

ইসরায়েলের আরো ২ গুপ্তচরকে আটক করল ইরান

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৫, ২৩:৪৫
ইসরায়েলের আরো ২ গুপ্তচরকে আটক করল ইরান
ছবি: সংগৃহীত

ইসরায়েলের আরো ২ গুপ্তচরকে আটক করল ইরান

বিজ্ঞাপন

টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এবার ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের আরো ২ সদস্যকে আটক করেছে ইরান। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যও জব্দ করা হয়েছে। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার।

ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোনতাজের আল-মাহদি রবিবার জানিয়েছেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুইয়েহ জেলায় এই দুই এজেন্টকে শনাক্ত করে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানে ২০০ কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ ও উৎক্ষেপণ সামগ্রীসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়াও একটি নিশান পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

১৩ জুন রাতে ইসরায়েলি বাহিনী ইরানের অভ্যন্তরে, এমনকি আবাসিক ভবনেও একতরফা আগ্রাসন চালিয়েছে। এরপর থেকেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।

এর আগে একই দিনে ইরানের আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টিতেও আরো দুইজন মোসাদ এজেন্টকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আলবোর্জ প্রদেশটি তেহরান প্রদেশের সন্নিকটে অবস্থিত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইসরায়েলের অভ্যন্তরে তেল আবিব, জেরুজালেম ও হাইফাসহ বিভিন্ন এলাকায় ইরান ইতোমধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

দখলকৃত ভূখণ্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ইসরায়েলিরা দিনের পর দিন বোমা সুরক্ষা বাঙ্কারে অবস্থান করতে বাধ্য হচ্ছে।

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD