এ পর্যন্ত ৩৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিহত ২৪ জন: ইসরায়েল

আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে
বিজ্ঞাপন
ইরান এখন পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে গত চার দিনে অন্তত ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে। এর ফলে ইসরায়েলের অন্তত ৩০টি সামরিক ও বেসামরিক স্থাপনা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন এবং আরও ৫৯২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সোমবার (১৬ জুন) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য।
শুক্রবার (১৩ জুন) ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামালা চালানো হয়েছিল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় ইরানের অন্তত ১০০টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন দেশটির সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ প্রথম সারির বেশ কয়েক জন সেনা ও গোয়েন্দা কর্মকর্তা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইসরায়েলের আরো ২ গুপ্তচরকে আটক করল ইরান
বিজ্ঞাপন
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ সামরিক অভিযানের নাম দিয়েছে ‘দ্য রাইজিং লায়ন’।
অতর্কিত হামলার পর শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ সেনা অভিযান শুরু করে ইরান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় রাজধানী তেহরানসহ অন্যান্য অঞ্চলে এ পর্যন্ত কমপক্ষে ২৪৪ জন নিহত হয়েছেন। সূত্র: সিএনএন
বিজ্ঞাপন
এমএল/








