Logo

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৫, ২৩:৩৭
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রভাবশালী সাবেক সামরিক শাসক মুহাম্মাদু বুহারি আর নেই।

বিজ্ঞাপন

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রভাবশালী সাবেক সামরিক শাসক মুহাম্মাদু বুহারি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার (১৩ জুলাই) যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বিজ্ঞাপন

নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বোলা টিনুবু এক বিবৃতিতে মুহাম্মাদু বুহারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর বুহারি লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে মারা গেছেন।

বিজ্ঞাপন

১৯৮০-এর দশকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধান হন মুহাম্মাদু বুহারি। দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের কারণে সে সময়েই জনপ্রিয়তা লাভ করেন তিনি। পরবর্তীতে তিনি নিজেকে পরিচয় দেন একজন ‘রূপান্তরিত গণতন্ত্রী’ হিসেবে।

২০১৫ সালে ঐতিহাসিক এক নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে পরাজিত করে বুহারি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসেন। নাইজেরিয়ার ইতিহাসে এটিই ছিল প্রথম কোনো বর্তমান প্রেসিডেন্টের নির্বাচনে পরাজয়। সে সময় নির্বাচনটিকে দেশটির সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়। এরপর ২০২৩ সাল পর্যন্ত দুই মেয়াদে রাষ্ট্র পরিচালনা করেন তিনি।

বিজ্ঞাপন

বুহারির মৃতদেহ নাইজেরিয়ায় নিয়ে যাওয়ার জন্য ভাইস প্রেসিডেন্ট কাশিম শেতিমা ও চিফ অব স্টাফকে লন্ডনে পাঠিয়েছেন প্রেসিডেন্ট টিনুবু। বুহারিকে নাইজেরিয়ার নিয়ে দাফন করা হবে।

বিজ্ঞাপন

নাইজেরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মুসলিম বুহারিকে তার নিজ রাজ্য উত্তরপশ্চিমাঞ্চলীয় কাটসিনায় ধর্মীয় নিয়ম অনুযায়ী দাফন করা হবে।

বিজ্ঞাপন

বুহারি প্রথমে ১৯৮০-র দশকে একজন সামরিক শাসক হিসেবে নাইজেরিয়াকে নেতৃত্ব দিয়েছেন। সে সময় এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তিনি। দুর্নীতিবিরোধী দৃঢ় রাজনীতির জন্য বেশ কিছু একনিষ্ঠ অনুসারি অর্জন করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

বুহারি তার সমর্থক ও সমালোচকদের সবসময় বলতেন, আমি সবার এবং আমি কারও নই। বুহারি ২০১৫ সালের নির্বাচনে নাইজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে পরাজিত করে নির্বাচিত হন। ওই নির্বাচনকে এখন পর্যন্ত নাইজেরিয়ার সবচেয়ে সুষ্ঠ নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়। নাইজেরিয়ার ইতিহাসে সেবারই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD