Logo

দুবাইয়ে আত্মপ্রকাশ করলো প্রথম এআই কন্যা ‘লতিফা’

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ২৩:২৩
দুবাইয়ে আত্মপ্রকাশ করলো প্রথম এআই কন্যা ‘লতিফা’
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভার্চুয়াল কন্যা ‘লতিফা’।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভার্চুয়াল কন্যা ‘লতিফা’। ‘ডিজিটাল দুবাই’ উদ্যোগের অংশ হিসেবে লতিফা ও তার পরিবারের পরিচয় প্রকাশ করা হয়েছে।

এটি ইউএই-এর সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে ঘিরে তৈরি প্রথম ভার্চুয়াল পরিবার, যার উদ্দেশ্য হলো বিভিন্ন ভাষাভাষী ও সামাজিক শ্রেণির মানুষের সঙ্গে প্রযুক্তিনির্ভর সংলাপ গড়ে তোলা। প্রকল্পটি ‘ইয়ার অব দ্য কমিউনিটি’ উদ্যোগের অন্তর্ভুক্ত, যা পূর্বেই ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জনগণের ভোটের মাধ্যমে ‘লতিফা’ নামটি নির্ধারণ করা হয়। প্রায় ১৪ হাজার মানুষের মধ্যে ৪৩ শতাংশ ‘লতিফা’কে বেছে নেয়। অন্য দুটি প্রস্তাবিত নামের মধ্যে ‘মীরা’ ৩৭ শতাংশ এবং ‘দুবাই’ ২০ শতাংশ ভোট পায়।

লতিফা তার পরিবারের সদস্যদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছে। তার বাবা মোহাম্মদ, মা সালামা এবং ভাই রাশেদ। ঐতিহ্যবাহী এমিরাতি পোশাকে আধুনিকতার ছোঁয়া নিয়ে হাজির হয়েছে এআই কন্যা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লতিফার প্রধান লক্ষ্য শিশু ও পরিবারকে এআই, প্রযুক্তি এবং ডিজিটাল সেবা সম্পর্কে ইতিবাচক আলোচনায় যুক্ত করা। খুব শিগগিরই লতিফা ও তার পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় হবে। তাদের মাধ্যমে নিরাপদ ডিজিটাল ব্যবহার ও আধুনিক ডিজিটাল জীবনধারা প্রচার করা হবে।

বিশেষজ্ঞদের মতে, দুবাইয়ের এই উদ্যোগ ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের এক যুগান্তকারী পদক্ষেপ।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD