Logo

পাকিস্তানি জাহাজে ইসরায়েলের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:০৩
পাকিস্তানি জাহাজে ইসরায়েলের হামলা
ছবি: সংগৃহীত

পাকিস্তানি ক্রুবাহী একটি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ট্যাংকার জাহাজে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। জাহাজটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণাধীন একটি বন্দরে নোঙর করা ছিল।

বিজ্ঞাপন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শনিবার (২৭ সেপ্টেম্বর) জানান, জাহাজে মোট ২৭ জন ক্রু ছিলেন। এর মধ্যে ২৪ জন পাকিস্তানি, দু’জন শ্রীলঙ্কান এবং একজন নেপালি নাগরিক।

মহসিন নাকভি এক্সে হামলার ব্যাপারে লিখেছেন, ‘একটি এলপিজি ট্যাংকার, যেটিতে ছিলেন ২৭ ক্রু (ক্যাপ্টেন মুখতা আকবরসহ ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি) ইসরায়েলের ড্রোন হামলার স্বীকার হয়েছে। ট্যাংকারটি (হুতিদের নিয়ন্ত্রণাধীন) রাস আল-এসা বন্দরে গত ১৭ সেপ্টেম্বর হামলার কবলে পড়ে।’

বিজ্ঞাপন

ড্রোন হামলার পর জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হওয়ার পর এতে আগুন ধরে যায়। যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন। এরপর হুতি বিদ্রোহীরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে বলে জানান তিনি।

তবে হুতিরা পরবর্তীতে ট্যাংকার ও ক্রুদের ছেড়ে দেয়। এখন এটি ইয়েমেনের জলসীমার বাইরে রয়েছে বলেও জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

ক্রুদের নিরাপত্তা নিয়ে আশাহত হলেও বেসামরিক ও নিরপত্তাকর্মীদের প্রচেষ্টায় পাকিস্তানি ক্রুরা মুক্তি পান বলে উল্লেখ করেছেন তিনি।

ফিলিস্তিনের গাজায় হামলার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে। গত দুই বছরে দুই পক্ষ একাধিকবার পরস্পরের ওপর হামলা ও পাল্টা হামলা চালিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD