Logo

পাকিস্তান ভূমিকম্প, তীব্র কম্পনে ঘর থেকে বেরিয়ে গেলেন মানুষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৫, ১২:৩৭
পাকিস্তান ভূমিকম্প, তীব্র কম্পনে ঘর থেকে বেরিয়ে গেলেন মানুষ
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বেলুচিস্তানের লোরালাই বিভাগে ভূমিকম্পে কেঁপে উঠেছে। সেখানকার মানুষ তীব্র কম্পন অনুভব করেন।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হানে বলে গণমাধ্যম ডেইলি অসাফ।

ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। কম শক্তিশালী হলেও এটির কম্পন বেশ জোরালো ছিল। ভূমিকম্পটি সংঘটিত হয় মাটির ২০ কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

এটির উৎপত্তিস্থল ছিল লোরালাই বিভাগের ২৩ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে।

ভূমিকম্পের পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশিরভাগ মানুষ নিজেদের ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে যান। ভূমিকম্প এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD