থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৬২, ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ

থাইল্যান্ডে চলমান ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ১৬২ জনের প্রাণহানি ঘটেছে। ভারী বর্ষণের কারণে সৃষ্ট এই বন্যায় লাখ লাখ মানুষ বাড়িঘর, যানবাহন ও বস্তুসম্পত্তির ক্ষতির মুখোমুখি হয়েছেন।
বিজ্ঞাপন
দেশটির সরকার জানিয়েছে, সঙখলা প্রদেশে সবচেয়ে বেশি ১২৬ জন নিহত হয়েছেন।
শনিবার প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। দেশটির সরকারি মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, মোট আটটি প্রদেশে বন্যার কারণে প্রাণহানি ঘটেছে।
বিজ্ঞাপন
বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য সরকারের প্রতি সমালোচনার মুখে প্রধানমন্ত্রী আনুতিন সাংবাদিকদের বলেন, সরকার বন্যা-কবলিত নাগরিকদের যথাযথ সেবা ও সুরক্ষা দিতে সক্ষম হয়নি।
তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করে ক্ষমাও প্রার্থনা করেছেন।
আনুতিন আরও জানান, ক্ষতিগ্রস্তদের জন্য আগামী সপ্তাহ থেকে ক্ষতিপূরণ বিতরণ শুরু হবে। এছাড়া ঋণ স্থগিত, ব্যবসা ও বাড়ি মেরামতের জন্য স্বল্পমেয়াদি সুদবিহীন ঋণসহ অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে।
বিজ্ঞাপন
দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানায়, শনিবার সকাল থেকে ধীরে ধীরে সব প্রদেশে পানি কমতে শুরু করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয়রা দীর্ঘদিন পানিতে ডুবে থাকা নিজেদের ঘরে ফিরে এসে ক্ষয়ক্ষতির চিত্র যাচাই করছেন; ঘরের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আসবাবপত্র ও ব্যক্তিগত সামগ্রী।
বন্যার কারণে অনেক সড়ক চলাচলের জন্য অযোগ্য হয়ে গেছে, নিচু ভবন ও যানবাহন পানিতে তলিয়ে গেছে। সঙখলা প্রদেশের সবচেয়ে বড় শহর হাট ইয়াইয়ে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। উদ্ধারকর্মীরা পানি কমার পর প্রবেশ করতে পারা এলাকায় অনেক মরদেহ উদ্ধার করেছেন।
বিজ্ঞাপন
সরকারের মুখপাত্র জানান, রাজা মহা বাজিরালংকর্ন হাট ইয়াই হাসপাতালে ১০ কোটি বাথ (প্রায় ৩.১১ মিলিয়ন ডলার) অনুদান দিচ্ছেন। এছাড়া মৃতদের জন্য রাজকীয় অন্তেষ্টিক্রিয়ার আয়োজনও করা হবে।
সূত্র: এপি








