Logo

চাপের মুখে নেতানিয়াহু, প্রেসিডেন্টের কাছে চাইল ক্ষমা ভিক্ষা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৫, ১৭:৫৯
চাপের মুখে নেতানিয়াহু, প্রেসিডেন্টের কাছে চাইল ক্ষমা ভিক্ষা
বেঞ্জামিন নেতানিয়াহু | ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার আগে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমা চেয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) নেতানিয়াহুর আইনজীবী অমিত হাদাদ প্রেসিডেন্ট দপ্তরে ১১১ পাতার ক্ষমা ভিক্ষার আবেদন জমা দেন।

আবেদনপত্রে নেতানিয়াহু উল্লেখ করেছেন, ক্ষমা করা হলে তিনি দেশের সংকটকালীন পরিস্থিতি মোকাবিলা করতে এবং জাতীয় চ্যালেঞ্জ ও সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগাতে তার সমস্ত শক্তি ও সময় দিতে সক্ষম হবেন।

বিজ্ঞাপন

এছাড়াও তিনি মনে করেন, ক্ষমা মঞ্জুর হলে জনগণের বিভিন্ন অংশের মধ্যে দূরত্ব কমাতে সাহায্য হবে এবং দেশের রাজনৈতিক উত্তেজনার তীব্রতা হ্রাস পাবে।

নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি পৃথক দুর্নীতি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে। প্রত্যেক মামলায় জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ উল্লেখ করা হয়েছে। তার বিচার ২০২০ সালে শুরু হলেও এখনও শেষ হয়নি। সাধারণত আদালতের রায় ঘোষণার পর প্রেসিডেন্ট ক্ষমা দিতে পারেন। তবে নেতানিয়াহু রায় ঘোষণার আগে ক্ষমা চাওয়ায় এটি বিরল একটি ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

ইসরায়েলি প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সমস্ত তথ্য যাচাই-বাছাই করে প্রেসিডেন্ট ক্ষমার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

নেতানিয়াহুর এই আবেদন দেশ ও রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে সরকার প্রধানের ক্ষমা চাওয়ার আগে ক্ষমার সম্ভাবনা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD