Logo

পুতিনের মৃত্যু কামনা করে বড়দিনের বিতর্কিত বার্তা দিলেন জেলেনস্কি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৫, ২০:১০
পুতিনের মৃত্যু কামনা করে বড়দিনের বিতর্কিত বার্তা দিলেন জেলেনস্কি
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড়দিন উপলক্ষ্যে নিজ দেশের মানুষের উদ্দেশে দেওয়া বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন।

বিজ্ঞাপন

জেলেনস্কি তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, আমাদের জন্য রাশিয়া এতে দুর্ভোগ বইয়ে আনলেও, তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস দখল ও সেখানে বোমা হামলা করতে পারেনি। তা হলো- ইউক্রেনীয়দের মন, একে অপরের প্রতি বিশ্বাস এবং ঐক্য।

সরাসরি নাম উচ্চারণ না করে পুতিনের মৃত্যু কামনা করে তিনি বলেছেন, “আজ, আমরা সবাই একটি স্বপ্নই দেখি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা, ‘তার ধ্বংস (মৃত্যু) হোক’।

বিজ্ঞাপন

ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায় রাশিয়া বড়দিনের আগ মুহূর্তে। এতে তিনজন নিহত ও বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে।

বড়দিনের আগে এমন হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ক্রিসমাসের আগের সন্ধ্যায়, রাশিয়া আবারও দেখিয়েছে সত্যিকার অর্থে তারা কারা। রাশিয়া ব্যাপক বোমাবর্ষণ করেছে। শতশত শহীদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, কিনঝাল মিসাইল দিয়ে হামলা চালিয়ছে- সবকিছু ব্যবহার করেছে। ধর্মহীনরা এভাবেই আঘাত হানে।

বিজ্ঞাপন

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে নির্দেশ দেন পুতিন, ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালানোর জন্য। এরপর প্রায় তিন বছর ধরে ইউক্রেনে যুদ্ধ করছে তার সেনারা। এই সময়ে ইউক্রেনের ২০ শতাংশ অঞ্চল দখল করেছে রাশিয়া।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD