Logo

সৌদি আরবে রমজান শুরু কবে, যা জানা গেল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৬
সৌদি আরবে রমজান শুরু কবে, যা জানা গেল
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শুরুর প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ২৯ শাবান সূর্যাস্তের পর আনুষ্ঠানিকভাবে রমজানের চাঁদ পর্যবেক্ষণ করা হবে।

বিজ্ঞাপন

সেদিন সৌদি আরবজুড়ে অনুমোদিত পর্যবেক্ষকরা আকাশে নতুন চাঁদ দেখার চেষ্টা করবেন। যদি ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে এবং মুসলমানরা ভোর থেকে সিয়াম সাধনা শুরু করবেন। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে, সেক্ষেত্রে রমজান শুরু হবে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি।

সৌদি আরবে রমজানের তারিখ নির্ধারণের দায়িত্ব সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটির ওপর ন্যস্ত। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশ বিবেচনায় নেওয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্তে দৃশ্যমান চাঁদকেই প্রাধান্য দেওয়া হয়। কমিটির সিদ্ধান্তের পর রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, এবার রমজান শীত মৌসুমে পড়ায় রোজার সময় তুলনামূলক কম হতে পারে। গড়ে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য সময়সূচি নিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের মুসলিম দেশগুলো আগ্রহভরে অপেক্ষা করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD