উইন্টার অলিম্পিক ভিলেজে ৩ দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম

ইতালীয় সংবাদমাধ্যম লা স্ট্যাম্পা-এর প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলেটদের জন্য রাখা বিনামূল্যে বিতরণের কনডম মাত্র তিন দিনের মধ্যেই ফুরিয়ে গেছে।
বিজ্ঞাপন
একজন নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাথলেট জানিয়েছেন, মাত্র তিন দিনেই সব সাপ্লাই শেষ হয়ে গেছে।আয়োজকরা আমাদের কথা দিয়েছে, আরও নতুন সাপ্লাই আসবে। কিন্তু সেটা আসলে কবে আসবে, তা কেউ জানে না।
তিবেদনে অলিম্পিক আয়োজকদের সমালোচনা করে বলা হয়েছে, তারা এবার প্রয়োজনীয় পরিমাণের ব্যাপারে খুব একটা উদার ছিল না।
বিজ্ঞাপন
লা স্ট্যাম্পার প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস অলিম্পিকে অ্যাথলেটরা ৩ লাখ কনডম পেয়েছিলেন—যা ছিল মাথাপিছু প্রতিদিন দুটি করে। কিন্তু এই শীতকালীন গেমসের জন্য রাখা পরিমাণ ছিল তুলনামূলকভাবে অনেক কম, ১০ হাজারও নয়।
দুই বছর আগের প্যারিস অলিম্পিকে প্রায় ১০ হাজার ৫০০ অ্যাথলেট অংশ নিলেও এবারের শীতকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ হাজারের কিছু কম অ্যাথলেট।
গত সপ্তাহে লম্বার্ডি অঞ্চলের গভর্নর আত্তিলিও ফন্টানা জোর দিয়ে বলেন, এই ব্যাপারটি নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, হ্যাঁ, আমরা অলিম্পিক ভিলেজে অ্যাথলেটদের বিনামূল্যে কনডম সরবরাহ করি। এটা কারও কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু তারা সম্ভবত অলিম্পিকের এই দীর্ঘদিনের রীতির ব্যাপারে জানেন না। ১৯৮৮ সালের সিউল অলিম্পিক থেকে অ্যাথলেট ও তরুণ প্রজন্মের মধ্যে যৌনবাহিত রোগ প্রতিরোধের বিষয়ে সচেতনতা বাড়াতে এটি শুরু করা হয়েছিল—যা মোটেও লজ্জার কোনো বিষয় হওয়া উচিত নয়।
বিজ্ঞাপন
স্প্যানিশ ফিগার স্কেটার অলিভিয়া স্মার্টের একটি ইনস্টাগ্রাম পোস্টও শেয়ার করেন ফন্টানা। সেই ভিডিওতে অলিভিয়া তার ফলোয়ারদের লম্বার্ডি অঞ্চলের হলুদ লোগো সংবলিত কনডমগুলো দেখান। ভাইরাল হয়ে যাওয়া ওই ক্লিপে তাকে বলতে শোনা যায়, 'আমি এগুলো খুঁজে পেয়েছি। আপনাদের যা যা প্রয়োজন, তার সবই এখানে আছে।
যদিও কনডমের সাপ্লাই শেষ হয়ে গেছে, তবুও অলিম্পিক ভিলেজে অ্যাথলেটদের ব্যস্ত রাখার জন্য আছে বিশাল জিমনেসিয়াম, টেবিল ফুটবল, এয়ার হকি, পিয়ানো এবং ফ্রি ড্রিঙ্কস মেশিনে কোকা-কোলা ও ইনোসেন্ট ব্র্যান্ডের স্মুদি সারাক্ষণ মজুত রয়েছে।
বিজ্ঞাপন








