Logo

ইরানে হামলা: হরমুজ প্রণালী বন্ধ, তেল ও জ্বালানি সরবরাহ স্থগিত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১৪:১৮
ইরানে হামলা: হরমুজ প্রণালী বন্ধ, তেল ও জ্বালানি সরবরাহ স্থগিত
ছবি: সংগৃহীত

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। এ তথ্য শনিবার রাতে নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

বিজ্ঞাপন

ইউরোপীয় নৌ মিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহাজগুলোকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ভিএইচএফ সংকেতের মাধ্যমে সতর্ক করছে যে, “কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে না।”

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট, যা সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বেশ কয়েকটি ট্যাঙ্কার মালিক, তেল কোম্পানি এবং ট্রেডিং হাউজ হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল, জ্বালানি ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত করেছে। তেহরানও নৌচলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। বেশ কিছু বাণিজ্যিক সূত্রও এই তথ্য নিশ্চিত করেছে।

একজন ট্রেডিং ডেস্কের শীর্ষ নির্বাহী জানিয়েছেন, “আমাদের জাহাজগুলো আগামী কয়েক দিন সেখানে আটক থাকবে।” ট্যাঙ্কার ট্র্যাকার থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পাশে জাহাজগুলো অবস্থান করছে এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে না।

গ্রিসের নৌ পরিবহন মন্ত্রণালয়ও জাহাজগুলোকে পরামর্শ দিয়েছে, পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালী এড়িয়ে চলার জন্য।

বিজ্ঞাপন

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত ও ইরানসহ বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল হরমুজ প্রণালীর মাধ্যমে রপ্তানি হয়। এছাড়া কাতার থেকে প্রচুর পরিমাণে এলএনজি সরবরাহ হয়।

জার্মান কন্টেইনার শিপিং কোম্পানি হাপাগ-লয়েড জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালী দিয়ে সব জাহাজ পরিবহন স্থগিত রাখছে।

বিজ্ঞাপন

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD