Logo

আমেরিকাকে অনুমোদনহীন যুদ্ধে জড়াচ্ছেন ট্রাম্প: কমালা হ্যারিস

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১৪:১৪
আমেরিকাকে অনুমোদনহীন যুদ্ধে জড়াচ্ছেন ট্রাম্প: কমালা হ্যারিস
ছবি: সংগৃহীত

মার্কিন রাজনৈতিক মহলে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাবেক উপ-রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেত্রী কমালা হ্যারিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে সরাসরি সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন

হ্যারিস বলেন, “ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এমন একটি যুদ্ধে টেনে নিচ্ছেন, যা জনগণ চায় না। আমি স্পষ্টভাবে বলছি, আমি ইরানে শাসন পরিবর্তনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলার বিরোধী।”

তিনি আরও যোগ করেন, “আমি এই যুদ্ধের বিরুদ্ধে এবং এটি প্রত্যেকের উচিত বিরোধিতা করা। কংগ্রেসকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। আমাদের মানুষ চায় না, যাতে আমাদের ছেলে-মেয়ে অনুমোদনহীন যুদ্ধে পাঠানো হয়। আমি এই পরিস্থিতির তীব্র বিরোধিতা করছি।”

বিজ্ঞাপন

এদিকে, ইরান ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্দান এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এর ফলে অঞ্চলটিতে অস্থিরতা বৃদ্ধি এবং সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বেড়েছে।

হামলার পর ২৮ ফেব্রুয়ারি করা প্রাথমিক জরিপে দেখা গেছে, মার্কিন প্রাপ্তবয়স্কদের মধ্যে ৩৩ শতাংশ ইরানের ওপর হামলার পক্ষে সমর্থন জানিয়েছেন, ৪৫ শতাংশ বিরোধিতা করেছেন। ডেমোক্র্যাট ও স্বাধীন দলের মধ্যে যথাক্রমে মাত্র ১০ শতাংশ এবং ২১ শতাংশ সমর্থন প্রকাশ করেছেন, যেখানে রিপাবলিকানদের মধ্যে ৬৮ শতাংশ সমর্থন দিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD