Logo

তেলের ডিপোতে ইসরায়েলি হামলায় ইরানে রাস্তা যেন আগুনের নদী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১৫:২৩
তেলের ডিপোতে ইসরায়েলি হামলায় ইরানে রাস্তা যেন আগুনের নদী
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী আলবোরজ প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় তেলের ডিপোগুলো বিধ্বস্ত হয়েছে। হামলার পর ছিদ্র হওয়া পাইপলাইন ও ডিপো থেকে বের হওয়া তেল শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় মিশে গিয়ে রাস্তার উপর দাউদাউ আগুনের নদী’ তৈরি করেছে।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তেহরানের রাস্তাগুলোতে ড্রেনের মধ্যে থেকে আগুনের স্রোত বয়ে যাচ্ছে। তেলের এই প্রবাহ শহরের সাধারণ সড়কগুলোকে আগুনে ভরা ‘নদী’-তে পরিণত করেছে।

Spill of oil in the sewage system has created a flowing burning river in parts of #Tehran after oil depots were bombed earlier tonight, setting the streets in the Iranian capital on fire. pic.twitter.com/tHIFE6Z5EW

— Living in Tehran (LiT) (@LivinginTehran) March 8, 2026

বিজ্ঞাপন

ইরানি তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তেহরান এবং এর পশ্চিমে অবস্থিত কারাজ শহরের মোট তিনটি এলাকার জ্বালানি ডিপোতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, হামলায় অন্তত চারজন ট্যাঙ্কারচালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

JUST IN: Scenes in Tehran after the US bombed an Iranian oil depot. pic.twitter.com/MRbMRxI9Ge

— BRICS News (@BRICSinfo) March 7, 2026

এদিন তেহরান এবং আলবোরজ প্রদেশের চারটি তেল মজুত কেন্দ্র এবং একটি পেট্রোলিয়াম পণ্য স্থানান্তর কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে ইরানি নিরাপত্তা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা বিশাল এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে।

বিজ্ঞাপন

যদিও হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান সরকার জানিয়েছে, দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি হয়নি। তেল বিতরণ ব্যবস্থা সচল রাখার চেষ্টা চলছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD