Logo

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, খুশি নন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ, ২০২৬, ১২:৩৮
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, খুশি নন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তবে এ নিয়োগ নিয়ে সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন তথ্য জানিয়েছেন ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করার ব্যাপারে ‘আমি খুশি নই’।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এক সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতার নিয়োগ প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি কেবল বলেন, “আমরা দেখব কী হয়।”

ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে ‘পারস্পরিক’ সিদ্ধান্ত নেবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি মনে করি এটি পারস্পরিক... কিছুটা। আমরা কথা বলছি। আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেওয়া হবে।

ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহুকে ক্ষমা করার জন্যও অনুরোধ করেছেন।

নেতানিয়াহুর ডাকনাম উল্লেখ করে তিনি বলেন, বিবি নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করা উচিত। আমি মনে করি (হার্জোগ) তা না করে একটি ভয়াবহ কাজ করছেন। আমরা চাই বিবি যুদ্ধের দিকে মনোনিবেশ করুক, হাস্যকর ক্ষমার দিকে নয়।

বিজ্ঞাপন

রবিবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় মোজতবা খামেনির নাম। তিনি দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এমন এক সময় এই বিশাল দায়িত্বভার কাঁধে নিলেন যখন দেশটি ৪৭ বছরের ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD