Logo

ইসরায়েলের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ, ২০২৬, ১৫:৩৮
ইসরায়েলের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা ইরানের
ছবি: সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফাতে অবস্থিত একটি তেল ও গ্যাস পরিশোধনাগার এবং জ্বালানি সংরক্ষণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি ইরানের সেনাবাহিনীর ।

বিজ্ঞাপন

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় ইরানের বিমানবাহিনী পরিচালিত আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ড্রোনগুলো ইসরায়েলের হাইফা শহরের তেল ও গ্যাস পরিশোধনাগার ও জ্বালানি সংরক্ষণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানেছে। তবে হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD