Logo

ইরাকে ২৪ ঘণ্টায় দুই মার্কিন ঘাঁটিতে ৮ বার হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ, ২০২৬, ১৪:৩২
ইরাকে ২৪ ঘণ্টায় দুই মার্কিন ঘাঁটিতে ৮ বার হামলা
ছবি: সংগৃহীত

ইরাকে দুই মার্কিন বিমানঘাঁটিতে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় আটবার হামলা চালিয়েছে ইরানপন্থি সশস্ত্র রাজনৈতিক দলগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ই ইরাক। শনিবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স।

বিজ্ঞাপন

ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি প্রধান বিমানঘাঁটি হলো আল হারির এবং আল আসাদ। শনিবার প্রকাশিত বিবৃতিতে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, উভয় ঘাঁটিতেই তাদের যোদ্ধারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে বিবৃতিতে হামলার বিস্তারিত আকার বা ক্ষয়ক্ষতি বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। এ বিষয়ে এখনও আল হারির ও আল আসাদ ঘাঁটি বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মার্কিন বিমান ঘাঁটিগুলোর পাশাপাশি ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। এতে দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে প্রতিদিনই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এ সময় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ইরানপন্থি বা ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডও তীব্র হয়েছে।

ইরানি হামলার জেরে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে গতকাল শুক্রবার ‘লেভেল ফোর’ সতর্কবার্তা জারি করেছে দেশটির মার্কিন দূতাবাস। সেই বার্তায় বলা হয়েছে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ‘সম্ভবত’ ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

সূত্র : এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD