Logo

ভারত মহাসাগরে হামলার প্রতিশোধ নেবে ইরান: সেনাপ্রধানের ঘোষণা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ, ২০২৬, ১৬:২৭
ভারত মহাসাগরে হামলার প্রতিশোধ নেবে ইরান: সেনাপ্রধানের ঘোষণা
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা-তে হামলার পর ইরান প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শনিবার এই ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আইআরআইএস দেনা-এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিল। সেই সময় বিনা উসকানিতে জাহাজে হামলা চালিয়ে শতাধিক ক্রুকে হত্যা করা হয়েছে। আমরা এই হামলার উপযুক্ত জবাব দেবো।’

‘আইআরআইএস দেনা-এর ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। ইরানের প্রতিরক্ষা বাহিনী দেশের সমুদ্রসীমা রক্ষায় এবং নৌবাহিনীর শক্তিবৃদ্ধি করতে সর্বোচ্চ ত্যাগস্বীকারের জন্য প্রস্তুত আছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’ আয়োজন করে ভারত। ৭০টিরও বেশি দেশ এই মহড়ায় নিজেদের একটি /একাধিক যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেয়। এসেব দেশের মধ্যে ছিল ইরানও। নিজেদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা-কে নিয়ে মহড়ায় অংশ নিয়েছিল ইরানের নৌবাহিনী।

মহড়া শেষে ইরানে ফিরে আসার সময় শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনী টর্পেডো হামলায় ধ্বংস হয়ে যায় আইআরআইএস দেনা এবং জাহাজটিতে থাকা ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জনই নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। গতকাল শুক্রবার এসব মরদেহ তেহরানকে ফেরত দিয়েছে কলম্বো।

বিজ্ঞাপন

সূত্র : আলজাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD