Logo

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান শ্রীলঙ্কার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ, ২০২৬, ১৪:২৭
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান শ্রীলঙ্কার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। একই সঙ্গে সংঘাত প্রশমনে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম দেখানোর এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চলমান পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং এর ফলে বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়ছে।

বিবৃতিতে বেসামরিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যে কোনো ধরনের হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন মেনে বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রগুলোর মৌলিক দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করে শ্রীলঙ্কা বলেছে, কোনো দেশের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকা উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, শ্রীলঙ্কা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। কারণ এই সংঘাতের প্রভাব শুধু অঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যেও এর উল্লেখযোগ্য প্রভাব পড়ছে।

বিজ্ঞাপন

সবশেষে সব পক্ষকে সংযম বজায় রাখা এবং অর্থবহ সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শ্রীলঙ্কা বলেছে, চলমান উত্তেজনা আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠতে পারে।

সূত্র: সিনহুয়া

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD