Logo

প্রথমবার সেজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ, ২০২৬, ১৪:৩০
প্রথমবার সেজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাল ইরান
ছবি: সংগৃহীত

ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে চালানো ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের ৫৪তম ধাপ শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর এই প্রথমবারের মতো সেজ্জিল ক্ষেপণাস্ত্রসহ একাধিক উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, ‘ইয়া জাহরা’ কোডনামের অধীনে প্রতিশোধমূলক এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এ অভিযানে দ্বৈত ওয়ারহেডযুক্ত সুপার-হেভি খোররামশাহর, খায়বার, কদর এবং এমাদসহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো ইসরায়েলি সরকারের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সেজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আইআরজিসির এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিশোধমূলক হামলার সময় সেজ্জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেল আবিব, হার্জলিয়া এবং অধিকৃত অঞ্চলের অন্তত ১৪১টি স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বসতি স্থাপনকারীদের সতর্ক করতে এসব সাইরেন বাজানো হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD