Logo

সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রকে তছনছ করেছে: ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ, ২০২৬, ১৯:০৯
সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রকে তছনছ করেছে: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, আদালতের সাম্প্রতিক সিদ্ধান্ত অপ্রয়োজনীয়ভাবে দেশকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ৬–৩ ভোটে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বৈশ্বিক শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে দেয়। আদালতে রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও—যাদের মধ্যে ট্রাম্পের নিয়োগ দেওয়া তিনজন বিচারপতিও ছিলেন—চূড়ান্ত রায়ে প্রেসিডেন্টের নীতির বিরুদ্ধে সিদ্ধান্ত আসে।

বিজ্ঞাপন

পোস্টে ট্রাম্প মামলায় তার পক্ষে থাকা তিন বিচারপতিকে ধন্যবাদ জানান। তবে অন্য বিচারপতিদের সমালোচনা করে তিনি বলেন, যেসব প্রেসিডেন্ট দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগ দেন, অনেক সময় সেই বিচারপতিরাই তাদের প্রতি প্রকাশ্যে অসম্মান দেখান।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতারা যে উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমান আদালত সেই লক্ষ্য থেকে সরে যাচ্ছে। তার ভাষায়, এটি একটি অদক্ষ ও বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে।

সূত্র: নিউজউইক

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD