সংযুক্ত আরব আমিরাতে দেখা গেল শাওয়ালের চাঁদ!

সংযুক্ত আরব আমিরাতে রমজান মাসের শেষের চাঁদ (শাওয়াল মাসের চাঁদ) দিনের বেলাতেই ক্যামেরায় ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। বিষয়টি গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানায়, আবুধাবির খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টায় চাঁদের ছবি ধারণ করা হয়। পর্যবেক্ষণ কেন্দ্রটি আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিভুক্ত।
তথ্য অনুযায়ী, ছবি তোলার সময় সূর্য ও চাঁদের মধ্যে দূরত্ব ছিল ৯.২ ডিগ্রি। পাশাপাশি চাঁদের বয়স হিসাব করা হয়েছে মাইনাস ১৫ ঘণ্টা ২৩ মিনিট। জ্যোতির্বিজ্ঞানের নিরিখে এটিকে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
এই পর্যবেক্ষণে অংশ নেন আনাস মোহাম্মদ, ওসামা ঘান্নাম ও খালফান আল নাইমি। চাঁদের ছবিটি ধারণ করেন মোহাম্মদ আওদা।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বৈজ্ঞানিক তথ্য ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণে সহায়ক ভূমিকা রাখে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সাধারণত সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি ঘোষণা করে থাকে।
সূত্র: গালফ নিউজ








