ইরানে আলী লারিজানির জানাজায় হাজারো মানুষের ঢল

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানির জানাজা তেহরানে অনুষ্ঠিত হয়েছে। বুধবার হাজারো মানুষের উপস্থিতিতে তাদের শেষ বিদায় জানানো হয়।
বিজ্ঞাপন
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে আয়োজিত শোকসভায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত সবাই দুই কর্মকর্তাকে শেষ শ্রদ্ধা জানান।
এর আগে ইসরায়েল আলী লারিজানিকে লক্ষ্য করে হামলার দাবি করে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, মঙ্গলবার রাতে এক অভিযানে তিনি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে তেহরান আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিজ্ঞাপন
ইসরায়েলের দাবি সত্য হলে, গত দুই দিনে ইরানের শীর্ষ পর্যায়ের তিনজন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুর ঘটনা ঘটবে। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় আলী লারিজানি এবং গোলামরেজা সোলেইমানি নিহত হন বলে জানানো হয়।
দুই দিনের মধ্যে শীর্ষ তিন কর্মকর্তার মৃত্যুকে ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বুধবার লারিজানি ও সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এসব হত্যাকাণ্ড দেশটির নেতৃত্বকে দুর্বল করবে না। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের রাষ্ট্রীয় কাঠামো কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয় এবং ব্যবস্থা স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম।
বিজ্ঞাপন
অধিকৃত পশ্চিম তীর থেকে আল জাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম জানিয়েছেন, ইসমাইল খতিবকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা








