ইরানের হামলার পর আমিরাতের গ্যাস অবকাঠামো বন্ধ ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের বাব তেলক্ষেত্র ও হাবসান গ্যাস কমপ্লেক্সে হামলার চেষ্টা চালিয়েছে ইরান। দেশটি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও তা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ওই তেল ও গ্যাস স্থাপনার এলাকায় গিয়ে পড়ে।
বিজ্ঞাপন
এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে হাবসান গ্যাস কমপ্লেক্সের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিশ্চিত করেছে আবুধাবি মিডিয়া অফিস।
মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, বাব তেলক্ষেত্র ও হাবসান গ্যাস কমপ্লেক্সে জরুরি পরিষেবা ও নিরাপত্তা কর্মীরা কাজ করছেন। এটি বিশ্বের বৃহৎ স্থলভিত্তিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোর একটি।
বিজ্ঞাপন
তবে এ ঘটনায় কোনো ধরনের প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন








