Logo

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি সৌদি আরবের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ, ২০২৬, ১৫:৩৭
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি সৌদি আরবের
ছবি: সংগৃহীত

ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, পরিস্থিতি অনুযায়ী নিজেদের প্রতিরক্ষা ও প্রতিক্রিয়ার অধিকার সৌদি আরবের রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রিয়াদে প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফয়সাল বিন ফারহান বলেন, ইরান হামলার মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তবে সৌদি আরব এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। তাঁর ভাষায়, “এই চাপ উল্টো ফল বয়ে আনবে। প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও সতর্ক করে বলেন, “ইরানের হামলা সহ্য করার ধৈর্যেরও একটি সীমা আছে। সেই সীমা একদিন, দুইদিন নাকি এক সপ্তাহ—তা নির্দিষ্ট করে বলা যায় না। তবে ইরানের উচিত দ্রুত তাদের কৌশল পুনর্বিবেচনা করা।”

সৌদি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইরানের সাম্প্রতিক হামলাগুলো লক্ষ্যভিত্তিক এবং পূর্বপরিকল্পিত ছিল, যা বিভিন্ন স্থাপনায় আঘাতের ধরন দেখে বোঝা যায়।

তিনি আরও জানান, সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর কাছে উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হতে পারে।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার ইসরায়েল ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালায়, যার মধ্যে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের স্থাপনাও রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD