Logo

সৌদি ও কাতারের অনুরোধে ঈদে আফগানিস্তানে হামলা করবে না পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ, ২০২৬, ১৫:৪৪
সৌদি ও কাতারের অনুরোধে ঈদে আফগানিস্তানে হামলা করবে না পাকিস্তান
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে আফগানিস্তানে সাময়িকভাবে সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছেন, বুধবার (১৮ মার্চ) মধ্যরাত থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধের ভিত্তিতে—যাদের তিনি ‘ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশ’ হিসেবে উল্লেখ করেছেন—এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পাকিস্তান সতর্ক করে জানিয়েছে, এই সময়ের মধ্যে যদি কোনো আন্তঃসীমান্ত হামলা, ড্রোন আক্রমণ বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, তাহলে পূর্ণমাত্রায় সামরিক অভিযান পুনরায় শুরু করা হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে বলে জানিয়েছেন দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

এর আগে গত সোমবার কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভয়াবহ হামলায় চার শতাধিক মানুষের প্রাণহানি এবং অন্তত ২৬৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে। প্রায় দুই হাজার শয্যার ওই কেন্দ্রটি হামলার সময় নামাজরত মানুষের উপস্থিতিতে পূর্ণ ছিল।

পাকিস্তান এ হামলার দায় অস্বীকার করে দাবি করেছে, তারা কেবল নির্দিষ্ট ‘সন্ত্রাসী অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তু’তে আঘাত করেছে। তবে কাবুলের অভিযোগ, হামলায় বেসামরিক ও চিকিৎসা স্থাপনাকেই লক্ষ্য করা হয়েছে।

বিজ্ঞাপন

হামলার পর বুধবার কাবুলে নিহতদের গণজানাজা অনুষ্ঠিত হয়। বহু পরিবার এখনো ধ্বংসস্তূপের মধ্যে স্বজনদের সন্ধান করছে।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি বলেছেন, নিহতরা নিরীহ মানুষ এবং এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, আফগান সরকার যুদ্ধ নয়, বরং কূটনৈতিক সমাধান চায়।

বিজ্ঞাপন

এদিকে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বেসামরিক ও চিকিৎসা স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD