পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে যুক্তরাষ্ট্র: ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র তার নিজস্ব পররাষ্ট্রনীতির ওপর কার্যকর নিয়ন্ত্রণ হারিয়েছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
তিনি সতর্ক করে বলেন, চলমান “অচলাবস্থা” থেকে বেরিয়ে আসতে ওয়াশিংটনের মিত্রদের এগিয়ে আসা উচিত। তার দাবি অনুযায়ী, গত নয় মাসে অন্তত দুইবার যুক্তরাষ্ট্র ও ইরান বাস্তব একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছিল।
আলবুসাঈদি আরও বলেন, “এটি দুঃখজনক হলেও অপ্রত্যাশিত নয় যে, ২৮ ফেব্রুয়ারির পর সবচেয়ে কার্যকর আলোচনার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আবারও শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে।”
বিজ্ঞাপন
তিনি প্রতিবেশী অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলাকে “অনিবার্য, গভীরভাবে দুঃখজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য পরিণতি” হিসেবে বর্ণনা করেন।
ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরান যখন নিজেদের “ইসলামি প্রজাতন্ত্র” রক্ষার জন্য অস্তিত্বগত হুমকির মুখে পড়ে, তখন তাদের নেতৃত্বের জন্য এ পথই ছিল একমাত্র বাস্তবসম্মত বিকল্প।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসনের সবচেয়ে বড় ভুল ছিল এই সংঘাতে নিজেদের জড়িয়ে ফেলা। তার ভাষায়, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয় এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—কেউই এই সংঘাত থেকে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা।








