Logo

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ, ২০২৬, ১৯:৪৪
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ মর্যাদায় ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় দেশটির রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল আহমদ টেলিভিশনে দেওয়া ভাষণে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

বিজ্ঞাপন

রুলার্স কনফারেন্স জানিয়েছে, দেশজুড়ে ২৯টি নির্ধারিত স্থানে চাঁদ দেখার চেষ্টা করা হলেও নতুন চাঁদের দেখা মেলেনি।

সাইয়েদ দানিয়াল আহমদ বলেন, শাসকদের সম্মতিক্রমে মালয়েশিয়ার সব রাজ্যে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়েছে শনিবার, ২১ মার্চ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশটিতে মুসলমানরা ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাসের সিয়াম পালন শুরু করেছিলেন। ৩০ রোজা পূর্ণ হওয়ার পরেই মালয়েশিয়ায় ঈদের উৎসব শুরু হবে।

ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটিতে বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি ঈদ শনিবারে পড়ে, তবে পরদিন রবিবার অতিরিক্ত সরকারি ছুটি থাকবে। এতে দেশের কর্মজীবী মানুষের জন্য দীর্ঘ ছুটির সুযোগ সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে সরকার টোল ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়েছে। এটি বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে এবং বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রযোজ্য থাকবে। এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের যাতায়াত খরচ কমবে এবং ঈদের আনন্দ আরও বৃদ্ধি পাবে।

মালয়েশিয়ার মুসলমানরা দেশের বিভিন্ন জেলায় পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু করেছেন। সরকারি ছুটি এবং টোল ফি ছাড়ের সুবিধা মিলিয়ে এবার ঈদ উদযাপন হবে আরও স্বচ্ছন্দ এবং উৎসবমুখর পরিবেশে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD