Logo

শর্ত না মানলে সংঘাত চলবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ, ২০২৬, ১৩:৪৭
শর্ত না মানলে সংঘাত চলবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘সমঝোতায় আগ্রহী’ বলে মন্তব্য করার পর তেহরান থেকে কঠোর প্রতিক্রিয়া এসেছে। দেশটির শীর্ষ পর্যায়ের এক উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট শর্ত পূরণ না হলে চলমান যুদ্ধ বন্ধ হবে না।

বিজ্ঞাপন

সোমবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেন, যুদ্ধ বন্ধের জন্য তিনটি শর্ত অপরিহার্য—ইরানের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ, সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না করার আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা। এসব শর্ত পূরণ না হলে সংঘাত অব্যাহত থাকবে বলে তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, এবার ইরানের প্রতিক্রিয়া প্রচলিত ‘চোখের বদলে চোখ’ নীতিতে সীমাবদ্ধ থাকবে না। তার ভাষায়, পরিস্থিতি আরও কঠোর পর্যায়ে যেতে পারে এবং যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় অঞ্চল ছাড়তে বাধ্য করা হতে পারে।

বিজ্ঞাপন

রেজায়ি দাবি করেন, কয়েক সপ্তাহ ধরে চলমান সংঘাতে ইরানের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং তাদের বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বাস্তবে এক সপ্তাহ আগেই যুদ্ধ শেষের দিকে ছিল এবং তখন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে আগ্রহ দেখিয়েছিল।

তবে তার অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপেই সংঘাত অব্যাহত রাখা হয়েছে। তিনি বলেন, ওয়াশিংটন শুরুতেই বুঝতে পেরেছিল যে এই যুদ্ধে জয়ের কোনো বাস্তব পথ নেই।

সূত্র: তাস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD