ইরানের নতুন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা প্রধান মোহাম্মদ যুলঘাদর

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) নতুন প্রধান হিসেবে মোহাম্মদ যুলঘাদরকে নিয়োগ দেওয়া হয়েছে। সাম্প্রতিক বিমান হামলায় নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করছেন তিনি।
বিজ্ঞাপন
দেশটির নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যুলঘাদর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের পাশাপাশি অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করাও তার জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।
মোহাম্মদ যুলঘাদরকে ইরানের নিরাপত্তা অঙ্গনের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং ২০২৩ সাল থেকে এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিজ্ঞাপন
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসির প্রথম দিককার সদস্যদের একজন যুলঘাদর। ইরান-ইরাক যুদ্ধেও অংশ নিয়েছেন তিনি। দীর্ঘ সময় আইআরজিসির জয়েন্ট স্টাফ প্রধান এবং ডেপুটি কমান্ডার ইন চিফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক পদে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে তিনি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও বিচারিক দায়িত্বেও যুক্ত ছিলেন। অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, লারিজানির মতো অভিজ্ঞ ব্যক্তির শূন্যস্থান পূরণ করা সহজ নয়। তবে দীর্ঘ অভিজ্ঞতা ও নিরাপত্তা বিষয়ে দক্ষতার কারণে যুলঘাদর এই দায়িত্ব সফলভাবে পালন করতে পারবেন বলেই আশা করা হচ্ছে।








