Logo

জ্বালানির দাম বাড়ায় বিক্ষোভে উত্তাল ফিলিপাইন, দেশজুড়ে ধর্মঘট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ, ২০২৬, ১৮:৪০
জ্বালানির দাম বাড়ায় বিক্ষোভে উত্তাল ফিলিপাইন, দেশজুড়ে ধর্মঘট
ছবি: সংগৃহীত

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। শুক্রবার (২৭ মার্চ) শত শত বিক্ষোভকারী মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

পরিবহন শ্রমিক সংগঠনগুলোর ডাকে দেশজুড়ে দুই দিনের ধর্মঘট চলছে। জ্বালানির দাম বাড়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন পরিবহন খাতের শ্রমিকরা। একাধিক চালক জানিয়েছেন, বর্তমান আয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।

যুদ্ধ পরিস্থিতির পর দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

সংকট মোকাবিলায় জ্বালানি ভর্তুকি চালু, পরিবহন ব্যয় কমানো এবং কালোবাজারি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্য থেকে আমদানিনির্ভরতার কারণে এই সংকট ফিলিপাইনের অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD