Logo

ইরানকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে রাশিয়া: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ, ২০২৬, ২০:৩৩
ইরানকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে রাশিয়া: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইরানকে সম্ভাব্য হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে রাশিয়া—এমন অভিযোগ করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল।

বিজ্ঞাপন

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ বৈঠক–এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ইউক্রেনে তার আগ্রাসন থেকে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ সরাতে চাইছেন।

তিনি বলেন, পুতিন আশা করছেন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ইউক্রেনে তার কর্মকাণ্ড থেকে বিশ্বকে বিভ্রান্ত করবে। কিন্তু এই কৌশল সফল হতে দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

ওয়াডেফুল আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং জার্মানির অবস্থান তুলে ধরেছেন।

জার্মানি জানিয়েছে, সংঘাত শেষ হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে তারা ভূমিকা রাখতে প্রস্তুত।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন—দুই সংকটই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD