Logo

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেফতার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ, ২০২৬, ১১:০৮
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেফতার
ছবি: সংগৃহীত

২০২৫ সালের ‘জেন জি’ আন্দোলন দমনের অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৮ মার্চ) ভোরে ভক্তপুর জেলার গুন্ডু এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১২ কিলোমিটার পূর্বে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নেপালি কংগ্রেস নেতা রমেশ লেখাক-কেও তার বাসভবন থেকে আটক করা হয়েছে।

গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বরের ‘জেন জি’ আন্দোলন নেপালের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সহিংস অধ্যায়ে পরিণত হয়। আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৭৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই তরুণ। এ ঘটনায় গঠিত তদন্ত কমিশন ওলি ও লেখাকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

বিজ্ঞাপন

বর্তমানে দেশটির নতুন সরকারের নেতৃত্বে রয়েছেন বলেন্দ্র শাহ। দায়িত্ব নেওয়ার পরই তিনি এ বিষয়ে কঠোর অবস্থান নেন। প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত হয়, যার ধারাবাহিকতায় এই গ্রেফতার।

গ্রেফতারের পর স্বরাষ্ট্রমন্ত্রী সুধান গুরুং বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করার একটি পদক্ষেপ।

বর্তমানে দুজনকে ভদ্রকালী এলাকায় কাঠমান্ডু জেলা পুলিশ সার্কেলে রাখা হয়েছে। সরকারি ছুটি থাকায় রোববার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে তাদের ৩ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিজ্ঞাপন

গ্রেফতারের পর ওলিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতাল-এ নেওয়া হয়।

এদিকে এ ঘটনায় নেপালের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওলির দল সিপিএন-ইউএমএল জরুরি বৈঠক ডেকেছে। বিশ্লেষকদের মতে, এই গ্রেফতারদেশটির রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD