ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার ২

যুক্তরাষ্ট্রজুড়ে ইরানসহ বিভিন্ন নীতির বিরুদ্ধে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রবিবার (২৯ মার্চ) দেশটির শহরগুলোতে লাখ লাখ মানুষ অংশ নেন, কিছু স্থানে প্রশাসনিক দফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অফিসের ওপর হামলার ঘটনায় দুই বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রয়্যাল ফেডারেল বিল্ডিং ঘিরে প্রায় ১ হাজার বিক্ষোভকারী অবস্থান নেন। এই সময় ফেডারেল কর্মকর্তাদের ওপর সিমেন্ট ব্লক ছোঁড়ার ঘটনায় দুই কর্মকর্তা আহত হন এবং চিকিৎসাধীন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘নো কিংস’ আন্দোলনের তৃতীয় দফা দেশজুড়ে ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ২০০টির বেশি কর্মসূচি নিয়ে আয়োজিত হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। বড় শহরের বাইরে ছোট সম্প্রদায়গুলোতেও সমাবেশের সংখ্যা আগের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞাপন
বিক্ষোভকারীরা ইরান যুদ্ধ, ফেডারেল অভিবাসন নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছেন। তারা বলেন, ‘আমেরিকায় ক্ষমতা জনগণের, কোনো রাজা বা ধনকুবেরের নয়।’ আন্দোলনের কোনো একক দাবি না থাকলেও এতে অভিবাসন নীতি, নির্বাচনে হস্তক্ষেপ, হোয়াইট হাউসের কার্যক্রম, ইউক্রেন, সাশ্রয়ী আবাসনসহ বিভিন্ন বিষয়কে তুলে ধরা হয়েছে।
জানুয়ারিতে মিনেসোটায় অনুষ্ঠিত বড় সমাবেশে ফেডারেল অভিবাসন অভিযানে নিহত দুই নাগরিকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। সেখানে সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন তার গান পরিবেশন করেন।
বিজ্ঞাপন
তবে ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমাকে রাজা বলা হচ্ছে, কিন্তু আমি রাজা নই।’ হোয়াইট হাউসও বিক্ষোভকে ‘বামপন্থি অর্থায়নকারী নেটওয়ার্কের’ ফসল বলে উড়িয়ে দিয়েছে।








