আমরা ইরানের সরকার পরিবর্তন করতে পেরেছি : ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত এক মাসের সংঘর্ষের পর ইরানের সরকার পরিবর্তন হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে তিনি ‘অনেকটা নিশ্চিত’।
বিজ্ঞাপন
রোববার এয়ারফোর্স ওয়ানে ভ্রমণের সময় ট্রাম্প বলেন, “আমরা ইতোমধ্যেই ইরানের সরকার পরিবর্তন করতে পেরেছি। আগের সরকার ধ্বংস হয়ে গেছে, সবাই মারা গেছে।
এখন আমরা এমন নতুন নেতাদের সঙ্গে আলোচনা করছি যাদের সঙ্গে আগে কেউ কাজ করেনি। এই নতুন দলকে আমি শাসন ব্যবস্থার পরিবর্তন হিসেবে বিবেচনা করি। তারা যুক্তিসঙ্গত আচরণ করছে, তাই সমঝোতা চুক্তিতে পৌঁছানোর আশা করছি।”
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় খামেনির পরিবারও আহত বা নিহত হন। পরবর্তীতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কমান্ডার ও নিরাপত্তা কর্মকর্তাসহ সরকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও মৃত্যু হয়।
আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। হামলার সময় মোজতবা গুরুতর আহত হলেও প্রাণঘাতী নয়; তার পায়ে আঘাত লেগেছে।
পরবর্তী সময়ে মোজতবা খামেনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কোতে যান এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে। চলতি সপ্তাহে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপের শিডিউল রয়েছে।








