ইরানের হামলায় ইসরায়েলে ২৪ ঘণ্টায় ২৩২ জন আহত

ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে অন্তত ২৩২ জন আহত হয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর, ৮ জন মাঝারি মাত্রার আহত এবং ২১৫ জনের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল ও আশঙ্কামুক্ত। এছাড়া আরও ৭ জন তীব্র মানসিক উদ্বেগ ও আতঙ্কজনিত সমস্যায় ভুগছেন, তাদেরও চিকিৎসার আওতায় আনা হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে গত দুই দশক ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির উত্তেজনা চলমান। এই প্রেক্ষাপটে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই তা সমাপ্ত হয়।
বিজ্ঞাপন
তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানের প্রথম দিনই নিহত হন খামেনিসহ ইরানের সামরিক ও সরকারি প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।
আরও পড়ুন: ইরানের হামলায় কুয়েতে ভারতীয় শ্রমিক নিহত
বিজ্ঞাপন
সমানতালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত এক মাসে ইরানের হামলায় আহত হয়ে মোট ৬ হাজার ৮ জন ইসরায়েলি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে এখনো ১২১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলমান এই সংঘাত পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকায় অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
সূত্র : টাইমস অব ইসরায়েল








