ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের পাঁচ দফার প্রস্তাব

পাকিস্তান ও চীন ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার এবং শান্তি আলোচনার জন্য পাঁচ দফার প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রস্তাবিত পাঁচ দফার মধ্যে রয়েছে :
মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং সংঘাত ছড়িয়ে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি আলোচনার ত্বরান্বিত উদ্যোগ গ্রহণ।
বিজ্ঞাপন
বেসামরিক ও অসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করা।
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।
জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে একটি বিস্তৃত শান্তি কাঠামো তৈরি করা।
বিজ্ঞাপন
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় দেশ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম অনুসারে, উভয় দেশ সমুদ্রপথের নিরাপত্তা এবং হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ ও ক্রুদের সুরক্ষায়ও গুরুত্ব দিয়েছে।
সূত্র: আল জাজিরা, ডন








