Logo

ট্রাম্পের নতুন হুমকি, লক্ষ্য ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল, ২০২৬, ১৩:২২
ট্রাম্পের নতুন হুমকি, লক্ষ্য ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী ইরানের বাকি অবকাঠামোতে হামলা শুরু করবে, যার মধ্যে সেতু ও বিদ্যুৎকেন্দ্রই প্রথম লক্ষ্য হবে।

বিজ্ঞাপন

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী সেনারা এখনও ইরানের অবশিষ্ট সুবিধাগুলো ধ্বংস করা শুরু করেনি। পরবর্তী ধাপে লক্ষ্য হবে গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎকেন্দ্র। তিনি আরও যোগ করেছেন, ইরানের নতুন শাসনব্যবস্থার নেতৃত্ব জানে কী করতে হবে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD