Logo

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ প্রণালি দিয়ে বেড়েছে জাহাজ চলাচল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল, ২০২৬, ১৪:১৩
ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ প্রণালি দিয়ে বেড়েছে জাহাজ চলাচল
ছবি: সংগৃহীত

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে গত কয়েকদিনে আগের তুলনায় বেশি জাহাজ চলাচল করেছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত বুধবার ১৬টি জাহাজ এই রুটে পারাপার হয়। টানা তিনদিন ধরে জাহাজ চলাচলের এই বৃদ্ধি ইরানের সঙ্গে সমঝোতার ফল বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

উইন্ডওয়ার্ড জানিয়েছে, বুধবার পার হওয়া সব ১৬টি জাহাজ লারাক দ্বীপের রুট ব্যবহার করেছে। এর অর্থ, আরও দেশই ইরানের সঙ্গে সমঝোতা করে তাদের জাহাজ চলাচল করতে চাচ্ছে। সামনের দিনগুলোতে হরমুজ প্রণালির ট্রানজিটের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে চলাচলের এই সংখ্যা সাধারণ সময়ের তুলনায় এখনো কম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে হরমুজ দিয়ে দৈনিক প্রায় ১৩০টি জাহাজ চলত।

বিজ্ঞাপন

ইরান জানাচ্ছে, তাদের সঙ্গে সমঝোতা ও টোলের মাধ্যমে শুধুমাত্র ‘শত্রু দেশ ও তাদের মিত্রদের’ জাহাজ বাদ দিয়ে বিশ্বের অন্য সব দেশের জাহাজ চলাচল করতে পারবে। হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস এশিয়াসহ অন্যান্য অঞ্চলে পৌঁছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD