Logo

কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল, ২০২৬, ১৩:১১
কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

কুয়েতের একটি জাতীয় তেল পরিশোধনাগারে ইরানি ড্রোন আঘাত হেনেছে, যার ফলে সেখানে আগুন লেগেছে। শুক্রবার (৩ এপ্রিল) কুয়েতি রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনা এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা জানিয়েছে, মিনা আল-আহমাদি পরিশোধনাগারে শুক্রবার সকালেই ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় একাধিক ইউনিটে আগুন ধরে যায় এবং উদ্ধারকারীরা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

এ হামলার পাশাপাশি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে যে, যুক্তরাষ্ট্রের একটি স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের মধ্যাঞ্চলে উড়ার সময় তাদের টার্গেটে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটিতে থাকা পাইলটের অবস্থা এখনও অনিশ্চিত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD