ইরানের বিমান হামলায় ইসরায়েলে ১৬ জন আহত

ইরায়েলের তেল আবিব ও বনেই ব্রাক শহরে ইরানের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছে। বুধবার ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
আহতদের মধ্যে ১০ বছরের এক কন্যাশিশুর অবস্থা গুরুতর। গোলার আঘাতে শিশুটির শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের আঘাত তুলনামূলকভাবে মাঝারি বা সামান্য এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার পর সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে, এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপরতা চালাচ্ছে।
সূত্র: সিএনএন








