Logo

শত্রু আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে : ইরানের সেনাবাহিনী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল, ২০২৬, ১৫:১৪
শত্রু আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে : ইরানের সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে তাদের সামরিক সক্ষমতার ধারণা অসম্পূর্ণ। খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের বৃহস্পতিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে “প্রস্তর যুগে” ফেরানোর হুঁশিয়ারির পরে ইরান কঠোর বার্তা দিয়েছে। কমান্ড জানিয়েছে, “আমাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে আপনারা সম্পূর্ণভাবে অজ্ঞ। আমাদের কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, মিসাইল উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমসহ বিশেষ সামরিক সরঞ্জামগুলো ধ্বংস করা সম্ভব নয়। কৌশলগত উৎপাদন ক্ষমতা এমন অবস্থানে সচল রয়েছে, যেখানে শত্রু কখনও পৌঁছাতে পারবে না।

বিজ্ঞাপন

সেন্ট্রাল কমান্ড সতর্ক করে বলেছে, “যতক্ষণ পর্যন্ত শত্রু স্থায়ী ও চূড়ান্ত আত্মসমর্পণ করবে না, ততক্ষণ আরও বিস্তৃত, বিচূর্ণকারী এবং ধ্বংসাত্মক হামলা চালানো হবে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD