Logo

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পেসাখ উৎসবে ইসরায়েলিদের জন্য ‘বড় উপহার’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল, ২০২৬, ১৬:০২
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পেসাখ উৎসবে ইসরায়েলিদের জন্য ‘বড় উপহার’
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভলিউশনরি গার্ড করপস (আইআরজিসি) বুধবার (১ এপ্রিল) ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলাকে তারা ইসরায়েলি নাগরিকদের জন্য পেসাখ উৎসবের “বড় উপহার” হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

হামলায় ব্যবহৃত হয়েছে কিয়াম, এমাদ এবং বহু ওয়ারহেডযুক্ত কদর ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুলতার সঙ্গে আঘাত করে। আইআরজিসি দাবি করেছে, রামাত গান, হলোন, পালমাচিম এবং বনেই ব্রাক পর্যন্ত বিস্তৃত এলাকায় হামলার ফলে সাইরেন বাজার মধ্যে বাসিন্দাদের জীবনযাপন করতে হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময় অনেক মানুষ রাস্তায় আটকা পড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছে এবং দীর্ঘ সময় বাঙ্কারে অবস্থান করতে বাধ্য হয়েছে। আইআরজিসি জানান, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হবে।

বিজ্ঞাপন

পেসাখ বা পাসওভার ইহুদি ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা নবী মূসার নেতৃত্বে ইসরাইলিরা মিশরের দাসত্ব থেকে মুক্তি লাভের স্মরণে উদযাপন করে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD