যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের প্রধান ইস্পাত কারখানা বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের দুটি প্রধান ইস্পাত কারখানা বন্ধ হয়ে গেছে। এর ফলে উভয় কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে।
বিজ্ঞাপন
খুজেস্তান স্টিল কোম্পানির অপারেশনস বিভাগের উপ-প্রধান মেহরান পাকবিন বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জানান, “প্রাথমিক অনুমান অনুযায়ী, এই ইউনিটগুলো পুনরায় চালু করতে ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে।”
মধ্যবর্তী ইসফাহান প্রদেশের মোবারাকেহ স্টিল কোম্পানিও জানিয়েছে, হামলার কারণে তাদের উৎপাদন লাইনগুলো বন্ধ হয়ে গেছে। কারখানায় একাধিকবার হামলা ঘটেছে, যা ইস্পাত তৈরির চুল্লি ও সকল মডিউলকে ক্ষতিগ্রস্ত করেছে।
বিজ্ঞাপন
এদিকে, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের শিল্পাঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা হুমকি দিয়েছে, হামলা অব্যাহত থাকলে আরও পাল্টা প্রতিশোধ নেওয়া হবে।
ইস্পাত শিল্প ও সামরিক উৎপাদনে গুরুত্বপূর্ণ একটি কৌশলগত উপাদান। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও জাহাজসহ বিভিন্ন যন্ত্রাংশে এর ব্যবহার করা হয়, তাই কারখানার বন্ধ থাকায় কৌশলগত প্রভাব পড়তে পারে।








