ইরানের সামরিক ঘাঁটিতে ক্ষতি সামান্য, মূল স্থাপনাগুলো এখনো অক্ষত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সামরিক স্থাপনায় “সামান্য” ক্ষতির খবর দিয়েছে তেহরান। তবে দেশটি জানিয়েছে, মূল সামরিক সরঞ্জাম এমন নিরাপদ স্থানে রাখা হয়েছে যা শত্রু কখনোই আঘাত করতে পারবে না।
বিজ্ঞাপন
খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বিবৃতিতে বলেছেন, “যেসব কেন্দ্রকে লক্ষ্যবস্তু মনে করা হচ্ছে, সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। আমাদের কৌশলগত সরঞ্জাম এমন স্থানে রয়েছে, যার অবস্থান শত্রু জানে না এবং কখনো পৌঁছাতে পারবে না।”
ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের নৌ ও বিমান বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, এই দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করা হচ্ছে এবং তাদের সামরিক সক্ষমতা অটুট রয়েছে।








