Logo

যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আবারও বাড়লো গ্যাসের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল, ২০২৬, ২০:২৭
যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আবারও বাড়লো গ্যাসের দাম
ছবি এআই।

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আবারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে দেশটিতে গ্যাসের গড় দাম গ্যালনপ্রতি ৪.০৯ ডলারে পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

সপ্তাহের শুরুতেই ২০২২ সালের পর প্রথমবারের মতো গ্যাসের দাম ৪ ডলারের সীমা ছাড়িয়ে গেছে। গত এক মাসে গ্যাসের দাম বেড়েছে প্রায় ৯৮ সেন্ট, যা ২০০৫ সালের হ্যারিকেন ক্যাটরিনা কিংবা ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের সময়কার মূল্যবৃদ্ধির চেয়েও অনেক দ্রুতগতির।

এদিকে আন্তর্জাতিক বাজারেও তেলের দাম ঊর্ধ্বমুখী। বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের নিজস্ব মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১১.৫ ডলারে উঠেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পাকিস্তানেও। দেশটির সরকার পেট্রোলের দাম ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম ৫৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।

২৪ কোটির বেশি জনসংখ্যার দেশ পাকিস্তান মূলত উপসাগরীয় অঞ্চল থেকে অধিকাংশ অপরিশোধিত তেল আমদানি করে থাকে।

বিজ্ঞাপন

দেশটির জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জানান, মূল্যবৃদ্ধির ফলে পেট্রোলের দাম গ্যালনপ্রতি প্রায় ৬.২৫ ডলার এবং ডিজেলের দাম প্রায় ৭ ডলারে পৌঁছাবে।

তবে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য তিন মাসের জন্য প্রতি লিটার জ্বালানিতে ১০০ রুপি (প্রায় ৩৬ সেন্ট) ভর্তুকি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা মাসে সর্বোচ্চ ২০ লিটার পর্যন্ত প্রযোজ্য হবে।

সূত্র: সিএনএন

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD