Logo

যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা ইরানে প্রবেশ করেছে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল, ২০২৬, ১০:৩৮
যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা ইরানে প্রবেশ করেছে
ছবি: সংগৃহীত

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে দেশটির ভূখণ্ডে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্সের সেনারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে এই অভিযান শুরু হয়।

বিজ্ঞাপন

এরআগে শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। ওই বিমানে দুজন ক্রু ছিলেন। যার একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযান চালাতে গিয়ে মার্কিন হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোড়ে ইরানি পুলিশ। এতে একটি হেলিকপ্টারের লেজের অংশে আগুন ধরে যায় এবং ধোঁয়া বের হয়। তবে হেলিকপ্টারটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা যখন তাদের ক্রুকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে তখন ওই ক্রুকে ধরতে পাল্টা অভিযান চালাচ্ছে ইরানি মিলিশিয়ারা। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণায় বলা হয়েছে, যদি কেউ মার্কিন বিমানবাহিনীর এই পাইলটকে জীবিত অথবা মৃত অবস্থায় আটক করতে পারে তাহলে তাকে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

বিজ্ঞাপন

গতকাল এফ-১৫ এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানও ভূপাতিত করে ইরানি সেনারা। এটি হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে আছড়ে পড়ে। এ মডেলের বিমান সাধারণ খুব কাছ থেকে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়।

সূত্র: দ্য টেলিগ্রাফ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD