Logo

রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপে রুশ এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল, ২০২৬, ১৪:২৮
রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপে রুশ এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে একটি এসইউ-৩০ (সুখোই-৩০) যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে দুই সদস্যের ক্রু নিরাপদে ইজেক্ট (বেরিয়ে আসতে) সক্ষম হয়েছেন এবং তাদের জীবনের কোনো ঝুঁকি নেই।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানের ক্রু ইজেক্ট করেছে এবং একটি গ্রাউন্ড সার্চ ও রেসকিউ টিম দ্বারা পাইলটকে উদ্ধার করা হয়েছে। পাইলটদের জীবন নিয়ে কোনো হুমকি নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানটি সকাল ১১টা নাগাদ (মস্কো সময়) একটি নির্ধারিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো গোলাবারুদ বা অস্ত্র বহন করা হচ্ছিল না। ক্রুরা ইজেক্ট করার পর গ্রাউন্ড সার্চ অ্যান্ড রেসকিউ টিম তাদের দ্রুত উদ্ধার করে।

বিজ্ঞাপন

এই সপ্তাহের শুরুতে, রাশিয়া জানিয়েছিল যে, একটি এন-২৬ সামরিক পরিবহন বিমান ক্রিমিয়ার উপর দিয়ে নির্ধারিত ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় ২৯ জন মারা গিয়েছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত এন-২৬ বিমানে ২৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

ক্রিমিয়ায় সাম্প্রতিক সময়ে রুশ বিমান বাহিনীর দুটি বড় দুর্ঘটনা ঘটল। প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও এসইউ-৩০ বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানায়নি। তবে প্রাথমিক তথ্য অনুসারে, বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD