Logo

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান, বাড়ছে উত্তেজনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল, ২০২৬, ১৩:৪৮
মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান, বাড়ছে উত্তেজনা
ছবি: সংগৃহীত

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ইস্ফাহান এলাকায় ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজ।। ঘটনাটিকে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী, ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) উন্নত প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটি গুলি করে নামায়। আকাশ প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে এটি একটি বড় সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছে।

এরআগে গতকাল দক্ষিণপূর্ব ইরানে মার্কিনিদের একটি এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে বিপ্লবী গার্ড। একইদিন হরমুজ প্রণালিতে একটি এ-১০ থান্ডারবোল্ট টু যুদ্ধবিমানও মাটিয়ে নামিয়ে আনে ইরানিরা।

বিজ্ঞাপন

এরমধ্যে এফ-১৫-ই যুদ্ধবিমানের এক ক্রুকে ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে উদ্ধার করতে সক্ষম হয় মার্কিন সেনারা। তবে অপর একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে এ-১০ যুদ্ধবিমানের পাইলট বিমানটি ইরানের আকাশসীমা থেকে বের করে আনতে সক্ষম হন। পরবর্তীতে সেটি পারস্য উপসাগরের কাছে বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে একটি উপসাগরীয় আরব দেশে পৌঁছাতে সক্ষম হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অপরদিকে এফ-১৫ এর একজন ক্রু এখনো নিখোঁজ আছেন।

ইরানের হামলায় ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে তারা দেশটিতে ঢোকেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

বিজ্ঞাপন

এরআগে শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। ওই বিমানে দুজন ক্রু ছিলেন। যার একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

এই অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারকে টার্গেট করে গুলি ছোড়ে ইরানের পুলিশ। এতে একটি হেলিকপ্টারের লেজের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে ধোঁয়া বের হয়। কিন্তু হেলিকপ্টারটি পরবর্তীতে নিরাপদে অবতরণ করতে সমর্থ হয়।

যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা যখন তাদের ক্রুকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে তখন ওই ক্রুকে ধরতে পাল্টা অভিযান চালাচ্ছে ইরানি মিলিশিয়ারা। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সাম্প্রতিক এসব ঘটনার ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে তা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।

সূত্র: আলজাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD